
জেএম.মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে সড়ক দূর্ঘটনায় সোহাগ (২১) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে ৷
সোমবার ( ২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার টবগী রাস্তার মাথা বাজার সংলগ্ন রহম আলী হাজী বাড়ীর দরজায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে সিয়ামা নামে একজন আহত হন ৷ নিহত সোহাগ টবগী ৭ নং ওয়ার্ডের রাজ বাড়ীর মোঃ সেলিম এর ছেলে ও হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ৷
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টবগী রাস্তার মাথা বাজার থেকে মনিরাম বাজারে পথে দ্রুতগামী জিকসার ও আর টি আর ২টি মোটরসাইকেল প্রতিযোগিতা দেয় এতেই জিকসারে থাকা দুইজন আরোহী নিয়ে মোড়ে এসে নিয়ন্ত্রণ হাড়িয়ে আত্মরক্ষা পিলারের সাথে সজোড়ে ধাক্কা লেগে খাদে পড়ার সাথে সাথেই সোহাগের মৃত্যু হয় ও সিয়াম নামে অপরজন আহত হয় ৷ সে বর্তমানে চিকিৎসাধীন আছে ।
দুর্ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ও ওসি তদন্ত রিপনসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে। তবে পরিবারের কোন অভিযোগ বা আইনি কোন জটিলতা না থাকায় সোহাগের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক