
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
রবিবার ২৫ জানুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডোমার – ডিমলা নীলফামারী -১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী কতৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে নাউতারা বাজারে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, আল্লাহ ভীরু সৎ লোককে যদি সংসদে পাঠাতে পারেন তাহলে বিগত ৫৪ বছরে যা উন্নতি হয় নাই আগামী পাঁচ বছরে তার চেয়ে বেশি উন্নতি হবে। তিনি অবহেলিত সমাজকে এগিয়ে নেওয়ার ব্যাপারে অনেক পরিকল্পনার কথা বলেন। বেকার মানুষ ও শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার সেক্রেটারি হযরত মাওলানা আন্তাজুল ইসলাম, ডোমার উপজেলা আমীর আবদুল হাকিম , ডোমার শ্রমীক কল্যান ফেডারেশনের সভাপতি সোহেল রানা, খেলাফত মজলিসের নীলফামারী জেলা শাখার সন্মানিত সভাপতি ছাদ্দাম হোসেন, হ্যাঁ ভোটের অ্যাম্বাসেডর জনাব রসেদ মিয়া, এবং সর্বশেষ বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমানের বক্তব্যের মাধ্যমে উক্ত সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক