হোম » সারাদেশ » চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি-জমায়াতের প্রার্থীরা নির্বাচনী প্রচারাভিযানে ব্যস্ত

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি-জমায়াতের প্রার্থীরা নির্বাচনী প্রচারাভিযানে ব্যস্ত

মোঃ আরিফুল ইসলাম,  নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারী গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট)সংসদীয় আসনে বিএনপি-জমায়াতের নির্বাচনী প্রচারাভিযান সমান তালে শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডঃ মিজানুর রহমানের পক্ষে নির্বাচনকালীন প্রচার কাজের আহ্বায়ক ইয়াহিয়া খালেদ দলের পক্ষ থেকে এ তিন উপজেলায় ২২ জানুয়ারী থেকে আগামী ৯ ফেব্রুয়ারী পর্যন্ত তাঁদের গণসংযোগ (প্রচারসূচি) প্রকাশ করেছেন। সেই অনুযায়ী আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় জামায়াতের প্রার্থী ডঃ মিজানুর রহমান নাচোল ইউনিয়নের ভোলার মোড়ে নাচোল ইউনিয়ন জামায়াতের আমীর মেসবাউল গনি মাসুদের সভাপতিত্বে প্রচারনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এদিন ওই প্রার্থী সদর ইউনিয়নের রাজবাড়ি ও নাচোল রেল স্টেশন এলাকায়ও প্রচারনা(গণসংযোগ) চালান। অন্যদিকে বিএনপির প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম আজ শনিবার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে অনুরুপ প্রচারনায় অংশগ্রহণ করেন। উভয় প্রার্থী নির্বাচনী গণসংযোগকালে দলের নেতা-কর্মীদেরকে নির্বাচনী আরচণবিধি মেনে চলার আহ্বান জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!