
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কাউখালীর বিভিন্ন সড়কে চেক পোস্ট বসিয়ে বৈধ কাগজপত্র, হেলমেন্ট, ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে সার্জেন্ট খাইরুল আলম ও মোহাম্মদ উল্লাহ্ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানটি শুক্রবার ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পরিচালনা করেন সেনাবাহিনী। এসময় ২টি গাড়ি জব্দসহ ৭টি মামলায় ৪৩ হাজার টাকা জারিমানা করা হয়। কাউখালীর ক্যাম্পের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তারা জানিয়েছেন এই অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা