হোম » সারাদেশ » বগুড়া মহাস্থানগড়ে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন — মীর শাহে আলম

বগুড়া মহাস্থানগড়ে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন — মীর শাহে আলম

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)–এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় তিনি দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মহাস্থান মাজারে উপস্থিত হন। সেখানে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়া এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। ‎মাজার জিয়ারত শেষে মীর শাহে আলম মহাস্থান বন্দরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

‎এ সময় তিনি বলেন, “মহান আল্লাহর ওপর ভরসা রেখেই আমরা জনগণের কাছে যাচ্ছি।” বিএনপির মনোনয়ন প্রদান করায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎তিনি আরও বলেন, “শিবগঞ্জবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক উপজেলা গঠনের লক্ষ্যে ইনশাআল্লাহ নিরলসভাবে কাজ করে যাব।” ‎এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!