
মোঃ রবিউল ইসলাম, বিরামপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ল্যাস্ব সিএইচডিপি, কমিউনিটি সেফটি শিল্ড (সিএস টু) প্রকল্পের আয়োজনে মানসিক স্বাস্থ্যের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে বুধবার অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ তাহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোতবানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক মন্ডল। প্রশিক্ষণটি পরিচালনা করেন কমিউনিটি সেফটি শিল্ড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব বিলাশ পৌল তিগ্যা এবং টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মন।
এতে ধর্মীয় নেতা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সদস্য, স্বাস্থ্যকর্মী, কমিউনিটি লিডার এবং অভিভাবকেরা অংশগ্রহন করেন। প্রশিক্ষণে ল্যাম্ব সংস্থার পরিচিতি, মানসিক স্বাস্থ্য, আবেগ নিয়ন্ত্রন, সু-সম্পর্ক, আত্ন-সন্মান, নিজের প্রতি যত্ন, সক্রিয়ভাবে শুনা, আধ্যাত্নিকতা, মানবপাচার, নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং মাদক প্রতিরোধ বিষয়ে আলোকপাত করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২