
জাহিদ হাসান ঃ কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২১শে জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ভেড়ামারা উপজেলা কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) উপজেলা শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম।
বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, ভেড়ামারা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) উপদেষ্টা এসএস আল হুসাইন সোহাগ।
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) সাধারণ সম্পাদক তারিক আজীজ কৌশিক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি রুবেল আহাম্মেদ, সহ সভাপতি নসিব আলী, সহ সভাপতি মোজ্জেম হোসেন বাবুল, সহ সভাপতি কেয়ারুল আলী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক এসএম মিরাজুল ইসলাম নিলয়, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সহ সাংগঠনিক সিজার, নারী ও শিশু সম্পাদক ফিরোজা খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, নওদাপাড়া ৩নং ওয়ার্ড মহিলা মকতবের মওলানা নায়েম।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক