
সাহিদা সাম্য লীনা, ফেনী: অবসন্ন নির্বাচন উপলক্ষে নারী সাংবাদিকদের নিরাপত্তা, তথ্য যাচাই-বাছাইয়ে প্রখর দৃষ্টিভঙ্গি ও আরো দায়িত্বশীল করতে, চট্টগ্রাম বিভাগের ৫৯ জন নারী সাংবাদিকের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। নির্বাচন সময়ে সাংবাদিকতার নিরাপত্তা, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং নৈতিকতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে নারী সাংবাদিকদের জন্য দুইটি ব্যাচ নিয়ে আবাসিক প্রশিক্ষণ শুরু হয় ১৬-১৮ প্রথম ব্যাচ ও ১৭-১৯ দ্বিতীয় ব্যাচ। এতে নারী সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন বিষয়ক খুঁটিনাটি ও অজানা বিষয়ে ধারণা লাভে সুযোগ ঘটেছে।
ইউনেস্কো ঢাকা অফিসের সহায়তায় ইউএন ব্যালট প্রকল্পের আওতায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টি এই প্রশিক্ষণগুলোর আয়োজন করে। নগরীর হোটেল টাওয়ার ইন-এ আয়োজিত প্রশিক্ষণের প্রথম ব্যাচ শুরু হয় ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ জানুয়ারিতে শেষ হওয়া এই প্রশিক্ষণ নারী সাংবাদিকদের দক্ষতাকে আরো শক্তিশালী করেছে বলে জানান অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা।
প্রতি ব্যাচে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের মোট ৫০ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল— নির্বাচন প্রেক্ষাপটে মত প্রকাশের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানদণ্ড, জেন্ডার ভায়োলেন্স,বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ঝুঁকি ও সম্ভাবনা, তথ্য যাচাইয়ের কৌশল, নির্বাচন ও রাজনৈতিক রিপোর্টিংয়ের আইনগত কাঠামো, পাশাপাশি নারী সাংবাদিকদের শারীরিক, অনলাইন ও মানসিক নিরাপত্তা।
আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ প্রশিক্ষকরা প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন। মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সাংবাদিক নিরাপত্তা বিষয়ে অধিবেশন পরিচালনা করেন ইউনেস্কোর মেহদি বেঞ্চেলাহ। ডিজিটাল মিডিয়া, বিভ্রান্তিকর তথ্য ও এআই বিষয়ক অধিবেশন পরিচালনা করেন আন্তর্জাতিক প্রশিক্ষক আনাস বেনদ্রিফ। সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ স্কট হোয়ার।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, আইন ও রাজনৈতিক রিপোর্টিং নিয়ে সেশন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শারমিন রিনভী এবং বিজনেস স্ট্যান্ডার্ডের নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। এছাড়া নির্বাচনকালে লিঙ্গভিত্তিক সহিংসতা ও সংবেদনশীলতা রিপোর্টিং বিষয়ে অধিবেশন পরিচালনা করেন ইউএনডিপি’র জেন্ডার বিশেষজ্ঞ তাসলিমা আকতার।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা জানান, এই কর্মসূচি তাদের নির্বাচনকালীন রিপোর্টিংয়ে আরও দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও নিরাপদভাবে কাজ করতে সহায়তা করবে। বিশেষ করে তথ্য যাচাই, এআইজনিত ঝুঁকি চিহ্নিতকরণ এবং মাঠ ও অনলাইন পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তারা বাস্তবমুখী ও কার্যকর ধারণা অর্জন করেছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল