
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে পল্লী প্রাণী চিকিৎসক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার নলডাঙ্গা বাজার এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতিলতা বর্মন। পল্লী প্রাণী চিকিৎসক ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল রাকিব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফী।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন, দর্শন বিষয়ক সম্পাদক সুমন আলম ও কোষাধ্যক্ষ মোস্তফা কামাল।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ