হোম » সারাদেশ » ধুনটের নিমগাছী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও জানে আলম খোকার সৌজন্য সাক্ষাৎ

ধুনটের নিমগাছী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও জানে আলম খোকার সৌজন্য সাক্ষাৎ

‎এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব জানে আলম খোকার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় নিমগাছী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজল-এ-খুদা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।

‎ নিমগাছী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, সিনিয়র সহ-সভাপতি বনিজার রহমান বাটুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বিবলু, শাকিল আহমেদ, বিএনপি নেতা শাহাদাত হোসেন স্বপন, ওয়াজেদুর রহমান বিটল, আমিনুল ইসলাম, আব্দুল মালেক সাজিদার, ফজলুল হক, আব্দুর রাজ্জাক, সাদিকুল ইসলাম, মুরাদুজ্জামান ও ইকবাল হোসেন।

‎ এছাড়াও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা ছাত্রদলের নেতা আল-আমিন সরকার, নিমগাছী ইউনিয়ন কৃষক দলের নেতা শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী বিটল সরকার, মাহাবুর রহমান মোক্তার, নিমগাছী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. হেলাল উদ্দিন আকন্দ ও সাংগঠনিক সম্পাদক হোসেন আলী, যুবদলের নেতা মোস্তাফিজুর রহমান, তরিকুল ইসলাম, মিনারুল ইসলাম, রিপন মিয়া, রাজু আহমেদ,  রেজাউল করিসহ ইউনিয়ন ছাত্রদলের নেতা সিয়াম হোসেন, মেহেদী হাসান, আজিজুল সরকা এবং নিমগাছি ইউনিয়ন ওলামা দলের সভাপতি জাহিদ সরকার, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

‎আলোচনা সভায় বক্তারা দলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি বিএনপির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!