হোম » সারাদেশ » ইয়াং স্টার সঞ্চয় সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ইয়াং স্টার সঞ্চয় সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

মিজানুর রহমান
ইয়াং স্টার সঞ্চয় সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনাজপুরের দাদা বাড়িতে আনন্দঘন পরিবেশে এ বনভোজনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহমান। সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কফিল উদ্দিন।
সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম, কোষাধ্যক্ষ শ্রী সজীব কুমার সুমন ও কোষাধ্যক্ষ মোঃ রব্বানীসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মানিক (কম্পিউটার) ও মোঃ মোজাম্মেল হোসেন।
এছাড়াও ইয়াং স্টার সঞ্চয় সমিতির সকল সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই বনভোজন আনন্দ, খেলাধুলা, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!