
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে ফরিদপুরের আলফাডাঙ্গায় দোয়া মাহফিল, তবারক বিতরণ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। টগরবন্দ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুজনের ব্যক্তিগত অর্থায়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে এলাকার অর্ধশতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এনামুল হক, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সৈয়দ মনির, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শওকত আলী ছোটন, উপজেলা বিএনপির সদস্য মান্নান শেখ এবং ইউনিয়ন যুবদল নেতা ইয়াছিন মোল্যাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজক সাজ্জাদ হোসেন সুজন বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও জনগণের অধিকার আদায়ের আপসহীন প্রতীক। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমাদের এই মানবিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক