হোম » সারাদেশ » হাতীবান্ধায় ডিজিটাল সার্ভে বিষয়ে বিএসএ’র আলোচনা সভা শনিবার

হাতীবান্ধায় ডিজিটাল সার্ভে বিষয়ে বিএসএ’র আলোচনা সভা শনিবার

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ সার্ভেয়ার’স অ্যাসোসিয়েশন (বিএসএ)-এর উদ্যোগে “আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাল সার্ভে” শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনার আগামী শনিবার হাতীবান্ধা উপজেলায় অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্র জানায়, শনিবার অনুষ্ঠিতব্য এ আলোচনা সভা ও সেমিনারটি হাতীবান্ধা উপজেলার ধুবনি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আলহাজ্ব গহের আলী উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজন করা হবে।
অনুষ্ঠানে ডিজিটাল সার্ভে কার্যক্রমে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিগত উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা করা হবে। এতে সংশ্লিষ্ট পেশাজীবী, সার্ভেয়ার, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
আলোচনা সভা ও সেমিনারটি সফল করতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ সার্ভেয়ার’স অ্যাসোসিয়েশন (বিএসএ)-এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!