
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে জাতীয় নির্বাচন ও গনভোট-২০২৬ এর প্রচার- প্রচারণা ও আচরণবিধি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার চিড়াপাড়ায় ইউনিয়নের ইউপি সদস্য ও জনসাধারণের সাথে উপজেলা প্রশাসন এই অবহিতকরণ সভাটি করেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায় চিড়াপাড়া পাড়সাতুরিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ, বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, সহ ইউপি সদস্য মোহাম্মদ ফোরকান হোসেন,মোহাম্মদ সালাউদ্দিনসহ অন্যান্য ইউপি সদস্যগন ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় গনভোট সম্পর্কে সাধারণ জনগণকে উদ্ধুদকরণের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। বক্তারা নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বক্তারা বলেন গণভোট হাঁ দিলে কি পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করেন এবং না দিলে গণ আন্দোলনের যে চাওয়া তার কিছুই পাওয়া যাবে না বলে জানান। ২৪শের আন্দোলনের ভিত্তিতে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে গণভোট তারই একটি অংশ। এ সময় বক্তারা সাধারণ ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং গণভোট সম্পর্কে সকলকে সচেতন করতে প্রতিদিন হাট-বাজারে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, মসজিদে জুমার দিন প্রচার-প্রচারণা চালানোসহ ব্যানার ফেস্টুন, মাইকিং করে প্রচার চালানোসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক