
মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাটখিল উপজেলার সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।
এছাড়াও সভায় চাটখিল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং নির্বাচন সংক্রান্ত আইন-কানুন ও বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ভোটাধিকার প্রয়োগে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক