
মোঃ মনির হোসেন সোহেল
চাটখিল প্রতিনিধিঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ত্যাগ তিতিক্ষার চিত্র তুলে ধরে উপস্থিত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে স্মৃতিচারন করেন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন। এবং খালেদা জিয়ার স্মরণে দোয়া ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব্যাগ বিতরণ করা হয়েছে।
নোয়াখালীর চাটখিলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়ার অনুষ্ঠান ও স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ ১০ জানুয়ারি (শনিবার) সকালে উপজেলার সোমপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
সমাজসেবক মৌসুমী জেরিন সোনিয়া’র সভাপতিত্বে বাবলু ও ইকবাল হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ খোকন, নুর কবির ও মনিরুল আলম চোধুরী প্রমুখ
আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক