হোম » সারাদেশ » ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ডেভেলপমেন্ট ফোরাম শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।।

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ডেভেলপমেন্ট ফোরাম শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।।

ফারুক হোসেন রুহিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় গরিব দুঃখী ছিন্নমূল মানুষের মাঝে রুহিয়া ডেভেলপমেন্ট ফোরাম শাখার আয়োজনে এক হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
১০ই জানুয়ারি ২০২৬ শনিবার রুহিয়া ডিগ্রী কলেজের শহীদ মিনার চত্বরে রুহিয়া ডেভলপমেন্ট ফোরাম শাখার আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।  রুহিয়ার মানুষের সম্মিলিত উদ্যোগে শীতার্ত অসহায় এই ব্যতিক্রমধর্মী উদ্যোগে রুহিয়ার পাশাপাশি রুহিয়ার বাইরে অবস্থানরত দেশ-বিদেশের প্রবাসী রুহিয়াবাসী ও শুভানুধ্যায়ীরা আর্থিক ও সার্বিক সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের সম্মিলিত সহযোগিতায় এই বৃহৎ মানবিক আয়োজন বাস্তবায়ন সম্ভব হয়েছে।
RDF সূত্রে জানা যায়, বিতরণ কার্যক্রমকে সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে আগেই উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তালিকা প্রস্তুত ও টিকিট প্রদান করা হয়। ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে কম্বল বিতরণ সম্পন্ন করা সম্ভব হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেন হাসিনুজ্জামান মিন্টু মোহাম্মদ রাসেল আবুল হাশিম মাসুদ রানা দিলীপ আগারওয়ালসাব্বির আহমেদ জাপান পশিরুল সহ আরো অনেকে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!