
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে জাহেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১২টার দিকে কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের কামারখন্দ গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃত জাহেলা বেগম ওই এলাকার আমজাদ আলীর স্ত্রী। পরে গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
শনিবার (১০ জানুয়ারী) সকালে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে ওই বৃদ্ধাকে শিয়াল কামড়েছে বলে জানতে পেরেছি।
তিনি আরো বলেন, এই বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে শিয়ালের কামড়ের বিষয়টি নিশ্চিত হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
নিহতের ছেলে আল মাহমুদ বলেন, রাতে তাঁর মা নিজ ঘরে শুয়ে ছিলেন। এ সময় টিনের বেড়ার নিচ দিয়ে একটি শিয়াল ঘরে ঢুকে তাঁকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ইছালী- পূবাইল- কলেজগেট সড়কে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ডিবি হেফাজতে হত্যা মামলার সন্দেহভাজন আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা