
মিজানুর রহমান
কনকনে শীতে জীবন যখন থমকে যায়, ঠিক তখনই মানবিকতার উষ্ণ হাত বাড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি প্রায় ২০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে।
বড়খাতা ইউনিয়নের পূর্বসারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম পিএসসি। অনুষ্ঠানের আগে তিনি মাদক চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে জনসচেতনামূলক সভা পরিচালনা করেন।
এ সময় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমসহ প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন। লে. কর্নেল মুসাহিদ মাসুম বলেন, “মাদক ব্যবহার, পরিবহন ও সেবনসহ যাবতীয় চোরাচালানের ক্ষেত্রে শূন্য সহনশীলতা বজায় রাখা হবে। সকলের সহযোগিতা কামনা করছি।”
বিজিবির এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক সংহতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা