
কুড়িগ্রাম প্রতিনিধি :
১৩ মাস থেকে অনুপস্থিত টিকাদান কেন্দ্রে তবুও তোলেন বেতন ভাতা। এমনটাই ঘটেছে কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানা যায়, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সহকারি মো. আবু তাহেরকে নিয়ম বহিভুর্ত ভাবে যোগসাজস করে উপজেলা পরিসংখ্যানবিদ এর চেয়ারে বসিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকতা। দায়িত্বপ্রাপ্ত হয়েও দীর্ঘদিন টিকাদান কেন্দ্রে অনুপস্থিত। এতে টিকা দান কর্মসূচীতে মারত্মক ভাবে ব্যহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কার্যালয় ও প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায় , মো. আবু তাহের গত ২০১৪ সালে উপজেলা স্বাস্থ্য সহকারি হিসেবে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে যোগদান করেন। তার বর্তমান কর্মস্থল উপজেলার ২নং শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী ২ নং সাবেক ওয়ার্ডে। ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক। সেখানে রুনা নামের একজন স্বাস্থ্য সহকারি ভ্যাক্সিন এর বাক্স ঘাড়ে নিয়ে দূর্গম এলাকায় পায়ে হেটে টিকাদান কেন্দ্রে যায় এবং শিশুদের টিকা দেন। শুধু একজন নারী দিয়ে বিশাল এলাকায় প্রতিমাসে ৮টি কেন্দ্রে শিশুদের টিকাদান কর্মসূচী বাস্তবায়নে ব্যহত সৃষ্টি হচ্ছে। ওই স্বাস্থ্য সহকারি রুনা খাতুন এর আগে উপজেলার যাদুরচর ইউনিয়নে কর্মরত ছিলেন।
এদিকে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা আব্দুস সামাদ ও জেলা সিভিল সার্জন এর যোগসাজসে রহস্যজনক ভাবে ১৩ জানুয়ারী-২০২৫ খ্রি: এক পত্রের মাধমে স্বাস্থ্য সহকারি আবু তাহেরকে উপজেলা পরিসংখ্যানবিদ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই পত্রে আবু তাহেরকে নিজ দায়িত্ব পালনের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য সহকারি আবু তাহের জেলা সিভিল সার্জেন এর নির্দেশকে অমান্য করে সে টিকাদান কেন্দ্রে না গিয়ে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন। এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।বিষয় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.আব্দুস সামাদ খানের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি বাহিরে চেম্বারে ব্যস্ত আছি, বলে মোবাইল ফোন কেটে দেন।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জেন ডা. স্বপন কুমার বিশ্বাস অনুপস্থিতির বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, পরিসংখ্যানবিদে লোক না থাকায় তাকে মৌখিক দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক