হোম » সারাদেশ » কাউখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

কাউখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

কাউখালী(পিরোজপুর)  প্রতিনিধি: 
পিরোজপুরের কাউখালীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (৫ই জানুয়ারি) বিকেলে    উপজেলা পরিষদ চত্বর উপস্থিত হওয়া ৬০জন সুবিধাভোগী  জেলেদের হাতে এই বকনা বাছুর গুলো দেওয়া হয়। ২০২৫/ ২৬ অর্থবছর দেশী উপজাতির মাছ এবং শামুক সংরক্ষণ  সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে মৎস্য কার্ডধারী সুফলভোগী জেলেদের মাঝে  বকনা বাছুরগুলো বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ, ভেটেনারি সার্জন ডাক্তার  মোহাম্মদ মিনহাজুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আরিফুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমূখ। বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে  উপজেলার পাঁচটি  ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে  ৬০ জন মৎস্য  কার্ডধারী সুফলভোগী জেলেদের হাতে  এই বকনা বাছুর প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান। এসময় তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন মাছের বংশবৃদ্ধি করার জন্য সকলকে ছোট মাছ ধরা থেকে বিরত থাকতে হবে   এবং সরকারি আইন মেনে মৎস্য সংরক্ষণ, উৎপাদন পরামর্শ প্রদান করেন
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!