হোম » সারাদেশ » নওগাঁর ৬টি আসনে ৪১টি মনোনয়নপত্রের মধ্যে ৩৩ টি বৈধ ও ৮ টি বাতিল

নওগাঁর ৬টি আসনে ৪১টি মনোনয়নপত্রের মধ্যে ৩৩ টি বৈধ ও ৮ টি বাতিল

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (0.5361111, 0.51875); modeInfo: ; sceneMode: 8; cct_value: 5600; AI_Scene: (-1, -1); aec_lux: 67.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 34;

জাহিদুল হক মিন্টু,নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁয় ৬টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পুর্ন হয়েছে। রোববার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসে যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে নওগাঁর ৬টি আসনে ৩৩ টি বৈধ ও ৮ টি বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্ন অফিসার সাইফুল ইসলাম।

এসময় জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জয়ব্রত পাল সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও প্রার্থীরা উপস্থিত ছিলেন। নওগাঁ জেলার ৬টি আসনে মোট ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৩৩টি বৈধ ও ৮টি বাতিল করা হয়েছে। স্বতন্ত্র ১শতাংশ ভোটারদের স্বাক্ষর গড়মিল থাকা, দল উল্লেখ না করা, ঋণ খেলাপীর তথ্য সহ বিভিন্ন তথ্য গোপন করায় প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

জানা যায়, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৩ জনের বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থীর মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ, জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী ও স্বতন্ত্র প্রার্থী নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী। আর নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালেহীন, ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোহরাব হোসেন মনোনয়নপত্র বাতিল করা হয়।

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৬জন প্রার্থী। ৬ জনেরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, বিএনপির প্রার্থী শামসুজ্জোহা খান, জামায়াতে ইসলামীর প্রার্থী এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হুমায়ন কবির চৌধুরী, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দেলোয়ার হোসেন ও এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে ৬জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহফুজুর রহমান, জাতীয় পার্টির মাসুদ রানা, বাসদের প্রার্থী কালিপদ সরকার, বিএনএফ এর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন সৈকত, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাসির বিন আসগর। ১শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এবং সাদ্দাম হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নওগাঁ-৪ (মান্দা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭ জন প্রার্থী। তার মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুই জনের বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী ইকরামুল বারী টিপু, জামায়াতে ইসলামীর প্রার্থী খন্দকার আব্দুর রাকিব, জাতীয় পার্টির প্রার্থী আলতাফ হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সোহরাব হোসাইন, সিপিবির প্রার্থী ডা: এস এম ফজলুর রহমান। ১শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আরফানা আহমেদ ফেন্সী ও ঋণ খেলাপীর কারণে আব্দুস সামাদ প্রামানিক এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এক জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জামায়াতে ইসলামীর প্রার্থী আ.স.ম সায়েম, সিপিবির প্রার্থী শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান, এবি পার্টির কাজী আতিকুর রহমান এবং জাতীয় পার্টির আনোয়ার হোসেন। আর বিএনপি পরিচয় দিলেও সঠিক তথ্য না থাকায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) আসনে ৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু, জামায়াতে ইসলামীর প্রার্থী খবিরুল ইসলাম, ইসলামি আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা এবং সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির।

নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্ন অফিসার সাইফুল ইসলাম বলেন- শুরুতে ৬টি আসনে ৫৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আজ যাচাই-বাছাই শেষে এরমধ্যে মনোনয়নপত্র ৩৩টি বৈধ ও ৮টি বাতিল করা হয়েছে। বাতিলকৃতদের আপিল করার সুযোগ রয়েছে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!