
জাহিদ হাসান: ঘন কুয়াশা ও শীতে যবুথবু হয়ে কাঁপছে অসহায় শীতার্ত এবং সুবিধা বঞ্চিত মানুষেরা। হাঁড় কাঁপানো শীতে জীবন যেন উষ্টাগত। এই সব শীতার্ত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরন করে পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়ার ভেড়ামারার সামাজিক ও মানবিক সংগঠন শিশু তাহমিদ ফাউন্ডেশন। গতকাল সোমবার (৫ই জানুয়ারী) দুপুর ১২ টায় পশু হাসপাতাল সংলগ্ন রেহেনা এন্টারপ্রাইজ অফিসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ভেড়ামারা ল্যাব এইড ডায়গনষ্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে’র ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক মানব জমিন প্রতিনিধি শাহ্ জামাল’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্টিত কম্বল বিতরন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, ভেড়ামারা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেল বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক শামীম রেজা শামীম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আমিনুল ইসলাম, দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক জনবানী প্রতিনিধি ওয়ালিউল ইসলাম ওলি, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম, দৈনিক সংবাদ প্রতিনিধি প্রদীপ সরকার, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ প্রতিনিধি শামিমুল হক শামীম, ক্বারী ওসমান প্রমুখ। অনুষ্ঠানে পঞ্চাশটি পরিবারের মাঝে শীত নিবারনের কম্বল বিতরন করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক