হোম » সারাদেশ » হিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ব্যবসায়ী জরিমানা

হিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ব্যবসায়ী জরিমানা

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জ্বালানি গ্যাসের দাম বেশি রাখা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে ‘মনোয়ার ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রোববার (৪ জানুয়ারি) রুহিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম মাসুম উদ দ্দৌলা। ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, মনোয়ার ট্রেডার্স সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি গ্যাস বিক্রি করছিল। এছাড়া প্রতিষ্ঠানটিতে পণ্য বিক্রির মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নিয়ম থাকলেও অভিযানে কোনো মূল্যতালিকা বোর্ড পাওয়া যায়নি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৩৯ ও ৪০ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক এস এম মাসুম উদ দ্দৌলা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!