
টাঙ্গাইলের গোপালপুর ১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলায় দক্ষিণ গোপালপুরের বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন সভা কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম ( কলি ), সঞ্চালনায় অত্র মসজিদের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী, গোপালপুর ও ভুয়াপুরের ধানের শীষ মনোনীত প্রার্থী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু। প্রধান মেহমান গোপালপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভিপি, উদ্বোধক গোপালপুর উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপি’র সভাপতি খালিদ হাসান উথান , পৌর বিএনপির সহ-সভাপতি ডা. শমসের কাউন্সিলর, উপজেলা যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা,২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মনছুর রহমান, পৌর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক , পৌর শ্রমিক দলের সভাপতি খন্দকার জামাল হোসেন, উপজেলা যুবদলের সম্মানিত সদস্য জয়নাল হোসেন, হুমায়ুন কবির,মোঃ জিয়া,মোঃ ফারুক হোসেন, কৃষক নেতা রাঙ্গা আরো উপস্থিত ছিলেন অত্র গ্রামের মুরুব্বী ও মা বোনেরা। উপস্থিতি মুসল্লীগণের উদ্দেশ্যে প্রদান অতিথি আব্দুস সালাম পিন্টু বলেন, আল্লাহ এক অদ্বিতীয় কোন মাবুদ নাই এটা বিশ্বাস করে আমাদেরকে নবী হযরত মুহাম্মদ সঃ এর সুন্নত মেনে চলতে হবে তবেই মানবজাতির কল্যাণ সাধিত হবে। কোরআনের নির্দেশ মতো আমাদের চলতে হবে তাহলেই দেশ থেকে ঘুষ, চাঁদাবাজি ও মাদক থেকে বিরত থাকা যাবে, এবং দেশের কল্যাণ সাধিত হবে। সেই আলোকেই আগামী নির্বাচনে সকলকেই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে যোগ্য ব্যক্তিকে নিজেদের ভোট প্রদান করার আহ্বান জানান। পরিশেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা