হোম » সারাদেশ » শীতার্তদের পাশে নবজাগরণ সামাজিক সংগঠন

শীতার্তদের পাশে নবজাগরণ সামাজিক সংগঠন

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ শীত মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে নবজাগরণ সামাজিক সংগঠন। শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১০নং হোগলাবুনিয়া ইউনিয়নের এতিম খানা বাজার এলাকার ২০৮ নং গোদারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মাঠে  এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণে ১২০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচণ্ড শীতের মধ্যে এই সহায়তা পেয়ে উপকৃতরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে নবরাজরণ সামাজিক সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান মাসুদ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা নিয়মিতভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ শফিকুল ইসলাম রিপন,সদস্য মোঃ আসলাম ফরাজী, মোঃ আহসান মাষ্টার,মোঃ ইউসুফ হওলাদার, মোঃ আসাদ মাষ্টার,মোঃ জামাল মৃধা,মোঃ মিথুন, মোঃ আলী আজগর মুন্নাসহ সংগঠনের আরো সদস্যবৃন্দ।
এই মহতী উদ্যোগের প্রশংসা করেন নবজাগরণ সামাজিক সংগঠনের উপদেষ্টা মোঃ রুহুল আমিন হাওলাদার বলেন সমাজের বিত্তবানদের মানবিক কাজে এগিয়ে আসতে হবে। তখনই একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবজাগরণ সামাজিক সংগঠনের সদস্য মোঃ রাসেল মাতুব্বর বাপ্পি।
উল্লেখ্য, নবজাগরণ  সামাজিক সংগঠনের মূল উদ্দেশ্য মানবিক কাজ ও সামাজিক উন্নয়নমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!