
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে পূর্ব শত্রুতার জেরে পশু চিকিৎসক গোলজার হোসেন রুবেল ( ২৫) কে আটক করে রাজনৈতিক মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে রৌমারী থানা পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার দুপুর১২টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর সোনাপুর গ্রামে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি।
সংবাদ সম্মেলনে আটককৃত আসামীর স্ত্রী বৃষ্টি খাতুন ও স্থানীয় ডালিমন বেগম, বানেছা খাতুন, রাশেদা আক্তার, মনোয়ারা খাতুন, মৌসমী খাতুন, বাবুল হোসেন ও আব্দুল গফুর আলী সহ বক্তব্যে বলেন, ফ্রেন্ডশিফ এনজিও’র সহযোগতিায় বসতবাড়িতে মাটি ভরাটকে কেন্দ্র করে প্রতিবেশি রমজান আলীর সাথে দ্বন্দ চলে আসছিল। এর আগেও এ ঘটনাকে কেন্দ্র করে রুবেলকে বিভিন্ন মামলায় ফঁাসিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার ভয় দেখাতো ওই নেতা। এনিয়ে থানায় বসে শালিসি মিমাংসাও করা হয়। রুবেল চর সোনাপুর গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে।
গত সোমবার রাত ৮ টার দিকে একদল পুলিশ গোলজার হোসেন রুবেল এর চর শৌলমারী বাজারে নিজ দোকান থেকে তাকে ধরে নিয়ে যায়। গোলজার হোসেন রুবেল দীর্ঘদিন থেকে পশু চিকিৎসায় জড়িত। দূর্গম এলাকা হওয়ায় বিভিন্ন হাস-মুরগী ও গরু খামারে চিকিৎসা দিয়ে আসছিলেন। এলাকায় সুনাম ধন্যব্যক্তি হিসাবে পরিচয় রয়েছে তার । সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয় বলে দাবি এলাকাবাসির । আমরা প্রশাসনের কাছে রুবেলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি চাই। তা না হলে তার পরিবার পরিজন অসহায় হয়ে পড়বে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলী জানান, তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক মামলায় জড়িত নয় এমন প্রশ্ন করলে তিনি সুকৌশলে পাশকেটে যান।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক