
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার ভীমজানি এলাকায় অভিযান চালিয়ে খানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান ওরফে রুবেল (৩৭)কে আটক করেছে থানা পুলিশ। গত বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির জিআর নম্বর ২৮৩।
ওই মামলার তদন্তে রোকনুজ্জামানকে আসামি হিসেবে শনাক্ত করা হলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি খানপুর ইউনিয়নের ভীমজানি গ্রামের মো. আব্দুল করিমের ছেলে। এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নুল আবেদীন জানান, বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত আসামি রোকনুজ্জামানকে আটক করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২