
পীরগঞ্জ (রংপুর) প্রতনিধি ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরের পীরগঞ্জে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে । বুধবার পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র উদ্যেগে এ জানাজা অনুষ্ঠিত হয় । জানাজা শুরুর পুর্বে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, সাধারন সম্পাদক জাকির হোসেন, সাংগাঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, আতাউর রহমান বিটু, উপজেলা বিএনপির’র সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান বাচ্চু মন্ডল, জামায়াত মনোনীত পীরগঞ্জের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান,পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সহিদুল ইসলাম সেবু প্রমুখ । জানাজা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় । জানাজার নামাজে দলীয় নেতা কর্মি সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ অংশ গ্রহন করেন ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক