
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদীয় আসন -২৪ রংপুর-৬ পীরগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন এর সঙ্গে পীরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপরে পীরগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবি আমির খায়রুল আলম
বিএসসি ।পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াত নের্তৃবৃন্দ উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহন করেন । সর্বশেষে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল আমিন তার বক্তব্যে বলেন, কোন হিংসা বিদ্দেষ নয় । পীরগঞ্জের উন্নয়নে আমাদেক কাজ করতে হবে। আগামী নির্বাচনে আমরা প্রশাসনের নিরপেক্ষতা চাই । যাতে মতামত প্রদানের ক্ষেত্রে কেউ চাপের সম্মুখিন না হয় । তাই এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেলের আয়োজনে মতবিনিময় সভায় উপজেলার জামায়াত নের্তৃবৃন্দ সহ পীরগঞ্জের সাংবাদিকগন উপস্থিত ছিলেন

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক