
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ অভিযানে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা দুই মামলায় ইউনিয়ন যুবলীগের এক কর্মী ও ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শিহাব উদ্দিনের ছেলে মো. হিরা বাবু (২৭)। তিনি ইউনিয়ন যুবলীগের কর্মী। অপরজন হলেন কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে বিপুল হোসেন (২২), যিনি ঢাকায় ছাত্রলীগের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণি ও এসআই মো. মোস্তাফিজার রহমান সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান পরিচালনা করে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
উল্লেখ্য, মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ধুনট থানায় গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে এফআইআর নম্বর-৭ (জিআর নম্বর-২২৭) এবং ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এফআইআর নম্বর-১৮ (জিআর নম্বর-৩৬) দায়ের করা হয়।
পুলিশ জানায়, মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে হিরা বাবু ও বিপুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২