
জাহিদুল হক মিন্টু, নওগাঁ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে।সোমবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিএনপি থেকে মনোনীত দুইজন প্রার্থী জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র প্রার্থীরা হলেন- নওগাঁ-১(নিয়ামতপুর-সাপহার ও পোরশা উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ও নওগাঁ-৪(মান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকরামুল বারী টিপু।
এসময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এবং জেলা যুবদলের সভাপতি মাসুদ হায়দার টিপু সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা দেয়ার আগে প্রার্থীর কর্মী সমর্থকরা শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে আনন্দ মিছিল নিয়ে জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে আসে। এসময় বিজয়ের আশায় দোয়া করেন প্রার্থীরা।
নওগাঁ-৪(মান্দা) আসনের প্রার্থী ইকরামুল বারী টিপু।সাংবাদিকদের বলেন- গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার নির্বাচনী মাঠ অনেকটা ভাল আছে। ইতোমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারনা আমরা অনেকটা এগিয়ে আছি। সারাদেশের মতো নওগাঁর নির্বাচনী এলাকায় ধানের শীষের জোয়ার বইছে। ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং ধানের শীষের বিজয় হবে বলে আশাবাদী প্রার্থীরা।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার