
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বগুড়া জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে কার্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনসমর্থনের ভিত্তিতে বগুড়া-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব তারেক রহমান বিজয়ী হয়ে সংসদে জনগণের কণ্ঠস্বর হিসেবে প্রতিনিধিত্ব করবেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ