
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৯) নামে এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
এরআগে, রবিবার (২৮ ডিসেম্বর) রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মো. আশিক (২২), একই মহল্লার জামাল শেখের ছেলে মো. সাকিব ইব্রাহিম (২৮) ও উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৮)।
এদিকে এ ঘটনায় নিহতের বাবা রেজাউল করিম বাদী হয়ে রাতে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা সন্দেহভাজন তিনজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
এর আগে রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসে থাকা অবস্থায় প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ (১৮) নামে এক কলেজ ছাত্রকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে দূবৃত্তরা। রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান রিয়াদ শহরের সয়া ধানগড়া খাঁ পাড়া মহল্লার মো. রেজাউল করিমের ছেলে। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় ভাইরাল হওয়া সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় চৌরাস্তা মোড়ে বাহিরগোলা রোডে একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন রিয়াদ। এ সময় বিভিন্ন দিক থেকে বেশ কয়েকজন তরুণ এসে অটোরিকশার ভেতরেই তাকে উপুর্যুপুরি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ