হোম » সারাদেশ » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে শিহাব আহমেদের মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে শিহাব আহমেদের মনোনয়নপত্র জমা

লালমনিরহাট প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শিহাব আহমেদ। গত রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে গত ১০ ডিসেম্বর তিনি মনোনয়ন ফরম ক্রয় করেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিহাব আহমেদ বলেন, “আমি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। তবে আমার কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। আমি বেকার যুবকদের জন্য কাজ করতে চাই। এমপি হলে চুরি করে খাব না, কাউকে চুরি করে খেতেও দেব না। আমি সবার জন্য কাজ করতে চাই। নির্বাচিত হলে সব প্রার্থীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।”
হাতীবান্ধা উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক আহমেদ জানান, এখন পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে ৭ জন দলীয় প্রার্থী এবং ৩ জন স্বতন্ত্র প্রার্থী।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফরিন হক বলেন, “এখন পর্যন্ত কেবল স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।”
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!