হোম » সারাদেশ » ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের মনোনয়নপত্র দাখিল

এম.হাসান আলী বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও-২(বালিয়াডাঙ্গী–হরিপুর–রাণীশংকৈল একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জননেতা মাওলানা আব্দুল হাকিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার) তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত জাহান ফারজানা-র নিকট আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ আলমগীর এবং বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাওলানা আব্দুল হাকিম বলেন, “ঠাকুরগাঁও-২ আসনের সম্মানিত জনগণের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া কামনা করছি। ইনশাআল্লাহ জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
এরপর তিনি ঠাকুরগাঁও-২ আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র জমাদানসহ সকল কার্যক্রম সম্পন্ন হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!