
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে পৃথক অভিযান চালিয়ে এজাহারনামীয় এক আসামিসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা (আম্বইল) গ্রামের মো. আব্দুল মালেক মাস্টার (৪৫) এবং সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামের মো. শাহাদত হোসেন (৫৯)।
পুলিশ জানায়, মো. আব্দুল মালেক মাস্টার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা আম্বইল গ্রামের ছলেমান ওরফে সোলায়মান আলীর ছেলে। তিনি গত ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দায়ের করা উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নাশকতার মামলার ১৩১ নম্বর এজাহারনামীয় আসামি।
অপরদিকে, মো. শাহাদত হোসেন সুঘাট ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত চান্দুল্লাহ শেখের ছেলে। তিনি সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শেরপুর থানার পুলিশ আরও জানায়, সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়ি ভাঙচুর এবং বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল