
টাঙ্গাইল প্রতিনিধি :
“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানকে প্রতিপাদ্য করে ডুবাইল জাগরণী সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এবং স্টার শিক্ষা পরিবারের সৌজন্যে ১৫০ সিসি ও ১০০ সিসি মোটরসাইকেল ফুটবল ফাইনাল টুর্নামেন্ট–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল গ্রামের নিজস্ব খেলার মাঠে আয়োজিত ফাইনাল খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরজু মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু এবং আমানত শাহ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শরীয়তপুর জেলা ফুটবল একাডেমি ও মির্জাপুরের ভাবখন্ড সমাজ কল্যাণ ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় মির্জাপুরের ভাবখন্ড সমাজ কল্যাণ ক্লাব ৩–১ গোলে শরীয়তপুর জেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার আহ্বান জানিয়ে অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং মনির হাসানের সঞ্চালনায় টুর্নামেন্টটি সম্পন্ন হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক