
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর আমতলী উপজেলা প্রতিনিধি পরিতোষ কর্মকার সভাপতি এবং দৈনিক সংবাদ আমতলী উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার মাদবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নির্বাচনে মোট ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে পরিতোষ কর্মকার নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ জয়নুল আবেদীন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে এইচ এম কাওসার মাদবর বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ ফখরুদ্দিন তহসিন।
নির্বাচনে সহ-সভাপতি পদে ইকবাল তালুকদার ও মোঃ বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রাশিমুল হক রিমন, অর্থ সম্পাদক পদে ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে পিএম সাজ্জাদ হোসাইন শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে মোঃ মাছুম বিল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিথুন কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জসিম উদ্দিন সিকদার।
এর আগে আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার—এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী শাখার সভাপতি মাওলানা ওমর ফারুক জেহাদী, চাওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক দলিল উদ্দিন আর্শেদী, আমতলী থানার এসআই কমল চন্দ্র দে, আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুহু—উল আলম নবীন, চ্যানেল আমতলীর পরিচালক সাইফুল্লাহ নাশির এবং বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সুমন রশিদ।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পরিতোষ কর্মকার, মোঃ জয়নুল আবেদীন, মোঃ হোসাইন আলী কাজী, এইচ এম কাওসার মাদবর, ফখরুদ্দিন তহসিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ আমতলীতে পেশাদার সাংবাদিকতা, ঐক্য ও সংগঠনের মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক