
মোঃ রুবেল আহমদ
২৬ ডিসেম্বর ২০২৫ইং শুক্রবার মইনীয়া যুব ফোরামের সম্মানিত সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন মাইজভান্ডারীর নিদের্শনায় “মইনীয়া যুব ফোরাম” ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে নারী নিরাপত্তা ও অধিকার বিষয়ক সচেতন মূলক ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
নারী নিরাপত্তা ও অধিকার বিষয়ক সচেতন মূলক অনুষ্ঠানে আলোচকরা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই লিঙ্গ সমতা নিশ্চিত করার দাবি জানান, পাশাপাশি নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, নারী এবং মেয়েদের শারীরিক মানসিক এবং পরিবেশগত সুস্থতা নিশ্চিত করা, নারীদের শিক্ষার অধিকারকে এগিয়ে নিয়ে যাওয়া, নারীদের মধ্যে দারিদ্র্য হ্রাসের পক্ষে কাজ করা, যৌতুক প্রথা বন্ধের জন্য সামাজিক ভাবে এক্যবদ্ধ হয়ে কাজ করা, বাল্য বিবাহের ভয়ংকর প্রভাব প্রসঙ্গে সবাইকে সজাগ করা ইত্যাদি প্রসঙ্গে আলোচনা করেন।নারী নিরাপত্তা ও অধিকার বিষয়ক সচেতন মূলক বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা