
হিলি প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে বাসের সহকারী ও টাক্টরের চালক নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ট্রাক্টর ড্রাইভারের পরিচয় সনাক্ত করা গেলেও এখন পর্যন্ত অপর আরেক জনের পরিচয় পাওয়া যায়।
নিহত ট্রাক্টর চালকের নাম জুহিন (২৩)। তিনি উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর থেকে ঢাকাগামী মোল্লা পরিবহের একটি বাসের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাক্টর চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অপর একজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। একজনের পরিচয় সনাক্ত করা হয়েছে। তবে অপর আরেকজন বাস চালকের সহকারী নাকি যাত্রী তার নাম ঠিকানাসহ পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় পরপরই মোল্লা পরিবহনের চালক বাস রেখে পালিয়েছেন। বাস ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক