
মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল- সোনাইমুড়ী) আসন হতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপিকা রেহেনা জিলানী, চাটখিল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২৭ ডিসেম্বর (শনিবার) দুপুরে চাটখিল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় অধ্যাপিকা রেহানা জিলানীর সাথে ছিলেন, জেএসডি নেতা অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়াসহ জেএসডির নেতাকর্মীরা।
অধ্যাপিকা রেহেনা জিলানী এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক