
কিশোরগঞ্জ প্রতিনিধি:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও আলমাস খানের বড় ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত আনুমানিক ১০ ঘটিকার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে স্কুটি চালিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের প্রতিবেশী ও প্রবাসী শফিক জানান, আনোয়ার হোসেন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী যুবক ছিলেন। আগামী দুই মাসের মধ্যে তার দেশে ফিরে বিয়ের কথা ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মো. চাঁন মিয়া প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ার প্রায় ১০ থেকে ১২ বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান। সেখানে তিনি ফ্রি ভিসায় কাজ করতেন। শুক্রবার রাতে আমরা তার মৃত্যুর পাই।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২