
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে টানা তিন দিন দেখা নেই সূর্যের। হঠাৎ করেই হাড়কাঁপানো প্রচণ্ড শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের সঙ্গে উত্তর-পশ্চিমের কনকনে হিমশীতল হাওয়া এবং মাঝারি থেকে ঘন কুয়াশায় প্রচন্ড ঠান্ডায় তাপমাত্রা নিচুস্তরে নেমে আসায় কিশোরগঞ্জের জনপদে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এদিকে কনকনে শীত ও কুয়াশার কারণে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেড়েছে। সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হতদরিদ্র ও নিম্নআয়ের দিনমজুর মানুষের আয়-রোজগারের ওপরও এর বিরূপ প্রভাব পড়েছে।
‘মাঘের শীত বাঘের গায়ে’ এই বচনটি যেন এখন পৌষের শীতের বেলাতেও সত্যি হয়ে দাঁড়িয়েছে। তীব্র শীতে শিশু ও বয়স্কদের ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা।
হঠাৎ তাপমাত্রার পারদ নিচে নেমে যাওয়ায় বোরো বীজতলা ও গমের ফলন নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। কৃষিবিদদের মতে, তাপমাত্রা কমে যাওয়া গমের জন্য ইতিবাচক হলেও বোরো বীজতলা ‘কোল্ড ইনজুরি’র কবলে পড়তে পারে। এমনকি তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় শীতকালীন সবজি নিয়েও কৃষকরা চিন্তিত। কনকনে ঠান্ডায় জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। গত দুদিন ধরে দিনের বেলা শীত কিছুটা কম অনুভূত হলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তুরে হিমেল হাওয়ায় ঠান্ডার তীব্রতা বাড়ছে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন জেলার গ্রামাঞ্চলের মানুষ।
উত্তরীয় হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে নদ-নদী তীরবর্তী হাওর ও চরাঞ্চলে শীত বেশি অনুভূত হওয়ায় সেখানকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে ছিন্নমূল ও দিনমজুর শ্রেণির মানুষের কষ্ট বেড়েছে। তীব্র শীতের কারণে খেটে খাওয়া মানুষ যেমন কাজে বের হতে পারছেন না, তেমনি ছোট ছোট ছেলে-মেয়েরাও স্কুলে যেতে পারছে না। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা জুড়ে দিনের বেলায় তাপমাত্রা ২০ থেকে ২৫°C এবং রাতে ১৫ থেকে ১৮°C এর মধ্যে থাকার সম্ভাবনা (আর্দ্রতা ও কুয়াশার কারণে RealFeel ভিন্ন হতে পারে), এবং প্রতিটি উপজেলার আবহাওয়া প্রায় একই রকম থাকে, তবে স্থানীয় কুয়াশা বা মেঘের কারণে সামান্য পার্থক্য থাকতে পারে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক