
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
বন্ধুদের সঙ্গে পিকনিকের খিচুড়ি রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন তিন জন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার তারাকান্দি এলাকার রুবেল মিয়ার পুত্র পারভেজ আহমেদ (১৮), রফিকুল ইসলামের পুত্র শরিফুল ইসলাম (২৫) ও কান্দারপাড়া গ্রামের ইমান আলীর পুত্র শিহাব উদ্দিন (১৯)।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পোগলদিঘা হাই স্কুলের পশে বৃহস্পতিবার রাতে শীতের রাতে আনন্দ উৎসব করতে কয়েক বন্ধু ডিজে পার্টির নামে খিচুড়ি রান্নার আয়োজন করে। রান্নার শুরুতে চুলার লাকড়ি না জ¦লায় দাহ্য পদার্থ থিনার ছিটিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ৩ জনের শরীরে আগুন ধরে যায়। আগুনে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান শাওন জানান, রাতে অগ্নিদগ্ধ অবস্থায় ৩ যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে পারভেজ নামে একজনের শরীর বেশকিছু অংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা