হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় ওসমান হাদি ও আল্লামা হেলালউদ্দীনের স্মরণে আলোচনা ও দোয়া

আলফাডাঙ্গায় ওসমান হাদি ও আল্লামা হেলালউদ্দীনের স্মরণে আলোচনা ও দোয়া

Oplus_0

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং প্রবীণ আলেম শাইখুল হাদিস আল্লামা হেলালউদ্দীনের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে ইসলামি সমমনা দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা পরিষদের সভাপতি মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, ​​জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা অধ্যাপক ইলিয়াস মোল্যা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা মো. ওয়ালিউর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সভাপতি আমজাদ হোসেন, জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, আলফাডাঙ্গা উপজেলা ক্বওমী উলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর মাওলানা কামাল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম জুয়েল, বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি মুফতি ইবাদত হোসাইন ও জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারী এস এম হাফিজুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের এক নির্ভীক সেনানি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকা ও ত্যাগ বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, আল্লামা হেলালউদ্দীন দ্বীনি শিক্ষা ও আলেম সমাজ গঠনে যে অবদান রেখে গেছেন, তা কৃতজ্ঞতার সাথে স্মরণীয় হয়ে থাকবে।
​আলোচনা সভা শেষে সদ্য প্রয়াত শরীফ ওসমান হাদি ও আল্লামা হেলালউদ্দীনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!