
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে অভিযান চালিয়ে ডাবল কেবিন গাড়ি থেকে ১৬৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে র্যাব। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের ভৈরবপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি গাড়ি থেকে এই মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, বিপুল পরিমান মাদক বহন করে একটি গাড়ি ঢাকা উদ্দেশ্য যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ভৈরব প্রান্তের সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় চেকপোষ্ট বসায়। তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটি উচ্চ গতিতে ভৈরবপুর এলাকায় ডুকে পরে। পরে র্যাব সদস্যরা গাড়িটির পিছনে ধাওয়া করলে এক পর্যায়ে গাড়িটির ড্রাইভার গাড়িটিকে একটি জায়গায় রেখে পালিয়ে যায়। পরে গাড়িটি তে তল্লাশি করলে সামনে ও পিছনের ডেকারে ভিতর রাখা ৯টি ব্যান্ডের ১৬৪৮ বোতাল ভারতীয় মদ উদ্ধার করে। গাড়িটির নম্বর অনুযায়ী ড্রাইভারসহ অন্য আর যারা জড়িত তাদেরও খুঁজে বের করা হবে বলে জানান র্যাব। এই বিষয়ে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

আরও পড়ুন
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা