
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনটে ‘ডেভিল হান্ট’ ফেজ-২ এর অংশ হিসেবে পুলিশের অভিযানে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মো. শহিদুল ইসলাম কোয়েল (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম কোয়েল ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি শিয়ালী গ্রামের মৃত কমর উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওসমান গণির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন যুবদলের নেতা এবং বাঁশপাতা গ্রামের নূর জ্জামান শেখের ছেলে রাজু আহম্মেদ বাদী হয়ে গত ১০ ডিসেম্বর ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এফআইআর নম্বর-৭ এবং জিআর নম্বর-২২৭। এতে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে। মামলায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।
পুলিশ জানায়, মামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম কোয়েলকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন