
টাঙ্গাইলের গোপালপুরে পৌর সভার বিএনপির ২ নং ওয়ার্ড নির্বাচনীয় কেন্দ্র কমিটি সভা অনুষ্ঠিত হয়। বিএনপি’র মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু’র নির্বাচনীয় কেন্দ্র কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিন্টু মিয়া, সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপি’র অন্যতম সহ-সভাপতি ডাক্তার শমসের কাউন্সিলর। সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ভিপি, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক চাঁন মিয়া, উপজেলা যুবদল সভাপতি ছাত্রদলের সোনালী ফসল সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মনছুর রহমান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, ২ নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদ আলী, উপজেলা যুবদলের সম্মানিত সদস্য ডাক্তার আকিবুল, জিয়া,সম্বল, শামীম, মোঃ ফারুক হোসেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ও ২ নং ওয়ার্ড এর সকল জনসাধারণ। বক্তব্যে নেতৃবৃন্দ গন বলেন নির্বাচনের আচরণবিধি মেনে চলে ভোটারদের ঘরে ঘরে ভোট চাইতে হবে এবং মানুষ কে আকৃষ্ট করতে হবে ভোটাররা যেন ধানের শীষে ভোট দেয়। সকল নেতৃবৃন্দ কমিটির গঠনের উদ্দেশ্যে বক্তব্যে বলেন যাদের ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা বেশি তাদেরকেই কমিটিতে আনতে হবে পরিশেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এবং মরহুম ওসমান হাদির জন্য দোয়া করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার