হোম » সারাদেশ » আজকেই প্রকাশিত হবে জাবির  বি ইউনিটের ফল

আজকেই প্রকাশিত হবে জাবির  বি ইউনিটের ফল

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফলাফল আজই প্রকাশিত হবে বলে জানিয়েছেন অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম।

 সোমবার (২২ ডিসেম্বর) তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সার্বিক বিষয়ে আলাপ কালে আজই ফলাফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন,আজ সমাজবিজ্ঞান অনুষদ ভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষদের ভর্তি পরীক্ষা তিন শিফটে অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন,বিপুল সংখ্যক পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।   আরও বলেন, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রক্টর অফিস সবার সহযোগিতায়  এপর্যন্ত আমরা শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা পরিচালনা করতে সক্ষম হয়েছি এবং এক্ষেত্র প্রেসক্লাব ও সাংবাদিক সমিতিরও অবদান আছে। আশা করব, বাকি পরীক্ষাগুলোও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।

আজকে অনুষ্ঠিত বি ইউনিটের ফলাফলের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আশা করবো আজকে রাতের মধ্যে ফলাফল প্রকাশ করতে পারব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!